Writer : Narayan Gangopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Child-n-Juvenile>Comics & Humour
- Publication Year : 2025
- ISBN No : 9788172155025
- Binding : Paste Board (Hard)
- Pages : 504
- Weight : 700 gms
- Height x Width x Depth : 8.5x5.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
‘ডি-লা-গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক্, ইয়াক্।’
টেনিদার সেই অবিস্মরণীয় সোল্লাস চিৎকার আর পটলডাঙার বাকি তিন মূর্তির ততোধিক উচ্চগ্রামে সমস্বর সংযোজন এবার পুরোপুরি দু’মলাটের মধ্যে।
প্রেমেন্দ্র মিত্রের যেমন ঘনাদা, শিব্রাম চক্রবর্তীর যেমন হর্ষবর্ধন-গোবর্ধন, হেমেন্দ্রকুমার রায়ের যেমন জয়ন্ত-মানিক, ঠিক তেমনই বাংলা সাহিত্যের এক চিরকালীন পাঠকপ্রিয় চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের — টেনিদা। এক এবং অদ্বিতীয়। এহেন পটলডাঙার টেনিদা ও তাঁর সাকরেদ-বাহিনীর যাবতীয় কীর্তিকাহিনী নিয়ে একখণ্ডের এই বহু-প্রত্যাশিত সংকলন টেনিদাসমগ্র।
এই সংগ্রহে রয়েছে টেনিদাকে নিয়ে লেখা পাঁচ-পাঁচটি উপন্যাস, বত্রিশটি গল্প এবং একটি কৌতুকনাটিকা। সেইসঙ্গে পটলডাঙার জলজ্যান্ত টেনিদাকে নিয়ে দারুণ কৌতূহলকর একটি সাক্ষাৎকার।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ঃ
জন্ম : ১৩২৫ বঙ্গাব্দ। বাংলাদেশের বালিয়াডিঙ্গি, দিনাজপুরে।আদি নিবাস : বরিশাল।ছেলেবেলা কেটেছে দিনাজপুরে, আত্রাই নদীর ধারে। কলেজ জীবন ফরিদপুরে।এম-এ পরীক্ষায় বাংলাসাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই সাহিত্য রচনা শুরু করেন এবং ওই নামেই ছিলেন সুপরিচিত।প্রথমে অধ্যাপনা করতেন কলকাতার সিটি কলেজে, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছোটগল্প নিয়ে গবেষণা করে ডি. লিট উপাধি পান। প্রথম দিকে কবিতাই লিখতেন। ‘মাসপয়লা’ পত্রিকায় ছোটদের বিভাগে কবিতা লিখে পুরস্কারও পেয়েছিলেন।প্রথম গল্প ‘নিশীথের মায়া’। প্রথম লিখিত উপন্যাস ‘তিমিরতীর্থ’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘উপনিবেশ’। প্রথম পুরস্কার ‘কথাশিল্প’ গল্প প্রতিযোগিতায়।বহু ছোটগল্প লিখেছেন, বহু উপন্যাস, বেশ কিছু নাটক। চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন একদা । সমালোচক ও সাংবাদিক রূপেও ছিলেন খ্যাতিমান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ-সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে সরোজিনী বসু স্বর্ণপদক দেওয়া হয় মরণোত্তর সম্মান রূপে। শেষ জীবনে ‘সুনন্দ’ ছদ্মনামে দেশ পত্রিকায় রম্যরচনা লিখে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন।মৃত্যু : ২২ কার্তিক, ১৩৭৭ বঙ্গাব্দ ।
